ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে নিষিদ্ধ আল-জাজিরা

পাকিস্তান-শাসিত কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভ এবং নির্বাচনকে ঘিরে দমন-পীড়নের ওপর ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র ওয়েবসাইটে পাকিস্তান থেকে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার আনুষ্ঠানিকভাবে আল জাজিরাকে নিষিদ্ধ করার ঘোষণা দেয়নি, তবে পাকিস্তানের বিভিন্ন ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তারা আল জাজিরার ইংরেজি ভাষার ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।


এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আল জাজিরার প্রতিবেদনের সমালোচনা করে দাবি করেছে, সংবাদমাধ্যমটি নির্বাচিত কয়েকটি ভোটকেন্দ্রের তথ্য ব্যবহার করে আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) নির্বাচনকে ভুলভাবে উপস্থাপন করেছে।


মন্ত্রণালয় এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘মুজাফফরাবাদের কয়েকটি নির্দিষ্ট ভোটকেন্দ্র থেকে বাছাই করা সময়ে এবং নির্বাচিত ব্যক্তিদের বক্তব্য ব্যবহার করে আল জাজিরা এজেকে নির্বাচন ও ভোটগ্রহণ প্রক্রিয়াকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করেছে।’

ads
ads
ads

Our Facebook Page